মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : )
বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ. কে. এম আহসানুল তৈয়ব জাকিরকে গণসংবর্ধনা দিয়েছে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষ।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় সোনাতলার শহীদ সৈকত চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা বালুয়াহাট ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আবু তৈয়ব মো. গোলাম রকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির।

এতে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. নুরুল ইসলাম বাদশা, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ. কে. এম আহসান হাবীব রাজা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ কাজী জাকির হোসেন বাবলু, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সোনাতলা ও সারিয়াকান্দির বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা তার সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির সকলের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি বগুড়ার মানুষের পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।”

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
নবীনগর সরকারি কলেজে পাশের গ্যারান্টি দিয়ে অর্থ আদায়
সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি, বন্ধ হচ্ছে একের পর এক পাম্প
জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft