মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
রংপুরে কাগজপত্র ছাড়া তেল সরবরাহে নিষেধাজ্ঞা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৪৬৩)
রংপুরে বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করতে পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক চিঠি রংপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়ক বা পাবলিক প্লেসে ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কোনো মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে বৈধ রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ ফিটনেস ব্যবহার করে যানবাহন চালানোও নিষিদ্ধ।

এ অবস্থায় আইন বাস্তবায়নের স্বার্থে শুধুমাত্র যেসব মোটরযানের নিজ নামে রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট (মোটরসাইকেলের ক্ষেত্রে), এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিটনেস সনদ ও রুট পারমিট রয়েছে—সেসব যানবাহনকেই জ্বালানি সরবরাহ করতে পেট্রোল পাম্প মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠক হারুন-অর-রশিদ জানান, সোমবার জেলা প্রশাসকের সঙ্গে পাম্প মালিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft