শনিবার ১৬ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৮৪৭)
ব্রাহ্মণবাড়িয়ার জগতবাজারে এবং তার এলাকায়  নেমে এসেছে শোকের ছায়া। এলাকার সুপরিচিত ও সম্মানিত ব্যবসায়ী, উত্তর শিমরাইলকান্দি নিবাসী মরহুম হাজী সিরাজুল ইসলাম শিরু ভূইয়ার বড় ছেলে আজিজুল ইসলাম বাঁধন ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৯ মার্চ ২০২৬) দিবাগত রাত ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মরহুম আজিজুল ইসলাম বাঁধন ভূইয়া ছিলেন একজন ভদ্র, নম্র ও সদালাপী ব্যক্তি। তার সুন্দর আচরণ, বিনয়ী স্বভাব এবং সামাজিক আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন এলাকাবাসী।

তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ভাই সুজন ভূইয়া সকলের কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

মরহুমের জানাজার নামাজ সোমবার  যোহরবাদ ফাতেহা মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। 

তার মৃত্যুতে জগতবাজার ব্যবসায়ী মহল, স্থানীয় রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অনেকেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তাআলা যেন মরহুম আজিজুল ইসলাম বাধন ভূইয়াকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তার কবরকে প্রশস্ত করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার তাওফিক দান করেন—এই কামনা করছেন সকলেই।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft