বুধবার ২০ মে ২০২৬
দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৫৬৫)
কুমিল্লা দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও সিদ্ধেশ্বরী কলেজের ফিনান্স বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. সাদমান সাইফ রাইভির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দেবীদ্বার অক্সফোর্ড, সোনার বাংলা  ও ক্যামব্রিয়ান স্কুলের ছাত্র- ছাত্রী ও শিক্ষকমন্ডলীসহ স্থানীয় এলাকাবাসী।
 
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় সোনার বাংলা ফাউন্ডেশন স্কুলের প্রতিষ্ঠাতা তাজুল ইসলামের সভাপতিত্বে দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- সোনার বাংলা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম সরকার। দেবীদ্বার হিলফুল ফুজুল আর্দশ স্কুলের মনিং এর অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, মুরাদনগর সেন্ট্রাল স্কুলের  জামাল হোসেন সরকার,বৈষম্য বিরোধী ছাত্র নেতা সিয়াম ইসলাম, জুবায়ের, জহিরুল ইসলাম। 

সমাবেশে উপস্থিত ছিলেন- দেবীদ্বার ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. আল আমিন, অক্সফোর্ড স্কুলের সিনিয়র শিক্ষক সাংবাদিক  এ আর আহমেদ হোসাইন, অক্সফোর্ড স্কুলের সিনিয়র শিক্ষক মাহাবুব আলম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষক নুরুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশন স্কুলের অধ্যক্ষ শামিম আহাম্মদ, দি ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃমোবারক হোসাইন, উপাধ্যক্ষ ময়নাল হোসেন মনিরসহ আরও অনেকে। 

এদিকে গত ২৬ মার্চ যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী খাল থেকে সাদমান সাইফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে সাদমানের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ৮ জনের নাম উল্লেখ করেএকটি হত্যা মামলা দায়ের করেন। 

এ মামলায়,আরমান হক বিপু ওরফে যুব (২১), ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০) কে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা পলাতক রয়েছেন। 

পারিবারিক ও পুলিশি সূত্রে জানা যায়- সাদমান সাইফ পড়াশোনার পাশাপাশি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। ২৩ মার্চ রাত ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। ২৬ মার্চ সাদমান সাইফের বাবা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। সেদিনই যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকার একটি খালে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন। তারা ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে সাদমানের পরনে থাকা জার্সিতে ‘রাইভি’ লেখা দেখে মরদেহ শনাক্ত করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft