মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
কোনাবাড়ীতে বন্ধ ফিলিং স্টেশনে অভিযান, ৩৪ হাজার লিটার জ্বালানি জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : )
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বন্ধ থাকা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (তারিখ) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল কোনাবাড়ী বাইমাইল এলাকায় অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন’-এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্টেশনের ম্যানেজার মোঃ হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে রাজি ট্রাম্প
কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ দেবে সরকার: সংসদে কৃষিমন্ত্রী
দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft