মঙ্গলবার ১৯ মে ২০২৬
পীরগাছায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মী মারধরের শিকার
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৪৭৬)
বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি বাজারে পল্লী বিদ্যুতের কর্মী রাকিবুল ইসলাম (৩০) মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দি বাজার এলাকায় বকেয়া পরিশোধ না করা এক গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১০ সদস্যের একটি টিম অভিযান চালায়। এ সময় পূর্ব সতর্কতা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এক পর্যায়ে পল্লী বিদ্যুতের কর্মীদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাকিবুল ইসলাম নামে এক কর্মী মারধরের শিকার হন। পরিস্থিতি বেগতিক দেখে পল্লী বিদ্যুতের অন্য কর্মীরা দ্রুত সেখান থেকে সরে যান।

স্থানীয় বাসিন্দা তাজরুল ইসলাম বলেন, স্থানীয় ওয়ারিং মিস্ত্রিদের কথায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আবার তারাই টাকা নিয়ে সংযোগ দিয়ে দেয়।

মারধরের শিকার রাকিবুল ইসলাম বলেন, বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্নের এক পর্যায়ে পান দোকান্দার রফিকুল ইসলাম লাবলুসহ কয়েকজন মিলে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর অধীনে পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে ।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft