মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
আরব আমিরাতে ইরানের অতর্কিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : )
সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই মুহূর্তে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে যে শব্দ শোনা যাচ্ছে তা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার শব্দ। 

বিবিসির লাইভ প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যে দুবাইতে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে। 

দুবাইতে হামলা শুরুর পর বাসিন্দাদের মোবাইলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩২ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। 

তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। 


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে রাজি ট্রাম্প
কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ দেবে সরকার: সংসদে কৃষিমন্ত্রী
দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft