সোমবার ২৭ জুলাই ২০২৬
জাল সনদ প্রদান: সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ৫০৮)
হাসপাতালে ভর্তি না হওয়া সত্ত্বেও জাল চিকিৎসা সনদ প্রদানের অভিযোগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩) বেলকুচি আমলী আদালতে হাজির হলে বিচারক ওবায়দুল হক রুমি তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার প্রধান সাক্ষী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, ২০২৫ সালের ২১ মার্চ বেলকুচি উপজেলার কদমতলি গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়াজেদ আলীসহ কয়েকজনকে আসামি করে একই এলাকার মো. শাহজালাল আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারের সঙ্গে যুক্ত চিকিৎসা সনদে দাবি করা হয়, আহত হয়ে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

তবে আসামি ওয়াজেদ আলী আদালতে এ দাবিকে চ্যালেঞ্জ করে জানান, বাদী বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন এবং মিথ্যা সনদ দাখিল করেছেন। আদালত অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দিলে একজন ম্যাজিস্ট্রেট তদন্ত শেষে গত ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন। এতে সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।

এরপর আদালত বেঞ্চ সহকারী রোজিনা খাতুনকে সদর থানায় মামলা দায়েরের নির্দেশ দেন। মামলায় আইনজীবী, নার্স ও ভুক্তভোগীসহ ১০ জনকে সাক্ষী করা হয়েছে।

আইনজীবী ইন্দ্রজিত সাহা আরও জানান, মামলা দায়েরের পর আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। সোমবার আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সম্প্রতি বদলি হয়ে ডা. ফয়সাল আহম্মেদ বর্তমানে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। তিনি সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া জগাই মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft