মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : )
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল উদ্বারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারে অভিযান যান নেতাকর্মীরা। এ-সময় তারা বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আসেন।  

এর আগে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার হয়ে আরামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।

এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলেও ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন। এ-সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেয়াল লিখন করে দখলকৃত হলের গেইটিগুলোতে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল' এসব লেখা লিখে দেন।

এ-সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।

সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।

উপস্থিত শিক্ষার্থীরা আবাসন সংকটের কথা তুলে ধরে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সম্পত্তি দখল করে নেয়; আমরা আমাদের সেই সম্পত্তি ফিরত চাই। দীর্ঘ সময়ের আবাসন সংকট  একটু হলেও মিনিমাইজ হবে।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের হল নেই, অথচ ঢাকা শহরের আনাচে কানাচে ৬ থেকে ৭ টি হল দখল হয়ে আছে। এখন সময় প্রশাসনের সহয়তায় আমরা আমাদের হল ফিরে পাওয়ার।

এ-সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল ,অনিক আরিফ,সহ জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি জকসু'র ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft