মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৫৪ পিএম   (ভিজিট : )
গত ১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। ২০২৪ সালের ১ মার্চ গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মেয়াদ শেষ হওয়ার পর সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা বাড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ দলীয় বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জনও দেখা যাচ্ছে।

আগামীর ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক মো. মওদুদ হোসেন মঈন বলেন,  জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় এবং মেধাবীদের একটি সংগঠন। এই সংগঠন গতিশীল ও সুশৃঙ্খল  রাখতে অবশ্যই যথাযথ সময়ে কমিটি গঠন আবশ্যক। 

তিনি আরও বলেন আগামীর ছাত্রদলের কমিটি অত্যন্ত সতর্কতার সাথে বাছাই করতে হবে। অবশ্যই দীর্ঘদিনের রাজপথে  পরীক্ষিত ও মেধাবী ছাত্রনেতা নেতৃত্বে আসুক সেটা আমাদের সকলের চাওয়া। পাশাপাশি সংগঠন বাঁচাতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অত্যন্ত সচেতন এবং কঠোর হতে হবে যাতে করে কোন গুপ্ত সংগঠনের  এজেন্ডা বাস্তবায়নকারী  শীর্ষ  নেতৃত্বে এসে দলকে ধ্বংস করতে না পারে।  শীর্ষ নেতৃত্বে পদায়নের পূর্বে প্রতিটি ছাত্রনেতার পরিবার থেকে শিক্ষা জীবনের প্রতিটি পর্যায় যাচাই করা এখন সময়ের প্রয়োজন। 

নতুন কমিটির শীর্ষ পদে যারা আসতে পারে তাদের মধ্যে আলোচনয়া রয়েছেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম  সম্পাদক আমান উল্লাহ আমান,যুগ্ম সম্পাদক - সালেহ মোহাম্মদ আদনান, সহ-সভাপতি মনজুরুল রিয়াদ, যুগ্ম সম্পাদক - জিসান আহমেদ,যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক মার রনি,সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ মওদুদ হোসেন মঈন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
রাজধানীর হাতিরপুলে একটি বাসায় ভয়াবহ আগুন
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেট, কম দামে বিক্রি ঠেকাতে চাপ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft