রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : জিএম সিরাজ
আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট(বগুড়া)
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
বগুড়া ৫-আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। 

রোববার ০১ জানুয়ারি, ২০২৬ ইং বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের কাতলাহার বাজারসহ ৯টি ওয়ার্ডে বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম সিরাজ বলেন, শহীদ পিতার আদর্শকে ধারণ করে মা খালেদা জিয়ার ন্যায় দেশ ও মানুষের কল্যাণে তিনি আপোষহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন। তাঁর ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশের নারী-শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষের সমৃদ্ধির মাধ্যমে বৈষম্যমুক্ত স্বনির্ভার বাংলাদেশ গড়ে তুলবেন। এজন্য আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। 

নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এ্যাড. রেজানুর ইসলাম খান রেজা, আজাহার আলী পাইকার,আলেক উদ্দিন, ফজল-এ-খুদা তুহিন, শফিকুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, বনিজার রহমান বাটুল, যুবদল নেতা জহিরুল ইসলাম বিপ্লব, মনিবুর রহমান, এমানুর ইসলাম, মোস্তাফিজার, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মাসুদ রানা, জিন্নাহুর রহমান রাকিব ও আল আমিনসহ ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবিন্দ ।
এআরজে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ভোটের আগে টেকনাফে সাত প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া সেই অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে
নারায়ণগঞ্জে বিএনপি'র ১০ নেতাকর্মী বহিষ্কার
বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে : জি এম কাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft