শনিবার ৪ এপ্রিল ২০২৬
কুমিল্লায় বাসচাপায় শিশুসহ এক নারীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ৩৭৩)
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে।  শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা  পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাঁচ বছর বয়সী ছেলে শিশু ও নারী মা-ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে অজ্ঞাত ওই নারী তার পাঁচ বছর বয়সী শিশুকে কোলে নিয়ে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন , দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের কবে নাগাদ জানালেন প্রতিমন্ত্রী
বিশেষ হাম টিকা কার্যক্রম শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী
পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft