সোমবার ২৭ জুলাই ২০২৬
ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৪২৮)
ঝালকাঠি সদর উপজেলায় মানসিক রোগী ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। অভিযুক্ত ছেলে সাগর (৩২), পিতা আহম্মদ খান। তিনি তিন ভাইবোনের মধ্যে সাগর সবার ছোট।

প্রতিবেশী নান্নু খান দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিষয়টি জানতে পেরে ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ভাষ্যমতে, সাগর মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং আগে থেকেই অস্বাভাবিক আচরণ করতেন।

পাশের ঘরের বাসিন্দা আবদুল খালেক খান জানান, সাগর প্রায়ই মাকে মারধর করতেন। অপর প্রতিবেশী সাহিদা আক্তার বলেন, ঘটনার সময় মানসিক রোগী সাগর হাতে দা নিয়ে মাকে কুপিয়ে আঘাত করে। শেফালী বেগম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, নিহতের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft