রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম
জুলাই–আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে রয়েছেন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি পলাতক বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় একজন ব্যক্তি তখনও জীবিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী ‘গিফট এ ডিনার’ আয়োজন
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
সিলেট-৩ মালিকের সামনে বড় চ্যালেঞ্জ মাওলানা রাজু
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft