সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের অবরোধে বিমানবন্দর-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ১৩০৬)
প্রাপ্য সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে রাজধানীর বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। 

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকার ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।

এ দিকে, শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, যানজট এড়াতে বিমানবন্দর-মহাখালী রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বের হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft