রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি'র ১০ নেতাকর্মী বহিষ্কার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম ও কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক।

বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত এসব নেতাদের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে বিএনপির আরেক বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।


আজকালের খবর/কাওছার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ
রাস্তা বন্ধ, নারী নির্যাতন ও মিথ্যা মামলা: চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুমিল্লায় রোগীকে ৫শ টাকা দানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
ভোটের আগে টেকনাফে সাত প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া সেই অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শান্তিপূর্ণ চান্দিনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে শাওন
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
কুমিল্লায় রোগীকে ৫শ টাকা দানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
১২ জেলার ব্যালট পেপার ছাপা শেষ, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft