রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লা মার্কা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীতি ও নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে কিংবা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে—এমন রাজনীতি জামায়াত সমর্থন করে না। দলটির লক্ষ্য এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা, যেখানে একজন রিকশাচালকের ছেলেও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে।

তিনি বলেন, দুর্নীতিকে পাঁচবার চ্যাম্পিয়ন বানানো বস্তাপচা রাজনীতি তারা আর দেখতে চান না।

বেকারত্বের বিষয়ে জামায়াত আমির স্পষ্ট করেন যে, তার দল বেকার ভাতায় বিশ্বাসী নয়; বরং প্রত্যেক যুবক-যুবতীর হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়।

ফেনীর আঞ্চলিক সমস্যা ও জাতীয় স্বার্থ প্রসঙ্গে তিনি বলেন, ফেনী নদী নিয়ে কথা বলায় আবরার ফাহাদকে আধিপত্যবাদের দালালদের হাতে প্রাণ দিতে হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করবে।

তিনি উল্লেখ করেন, জামায়াত পার্শ্ববর্তী দেশকে শ্রদ্ধা করে এবং আশা করে তারাও শ্রদ্ধা করবে, তবে সবার আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন, দেশের ৬৪ জেলার কোনোটিই মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না। এছাড়া ফেনীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ ও ন্যায্যতার ভিত্তিতে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। নারীদের অবস্থান ও ধর্মীয় অপপ্রচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অনেকে রটান যে জামায়াত ক্ষমতায় আসলে মা-বোনদের বাইরে বের হতে দেবে না। কিন্তু মা-বোনরা এখন পরিবর্তনের বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

কওমী আলেমদের বিষয়ে অপপ্রচারকে ‘জঘন্য মিথ্যাচার’ আখ্যা দিয়ে তিনি বলেন, কওমী আলেমরা তাদের হৃদয়ের স্পন্দন।

সবশেষে আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ এবং নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেট-৩ মালিকের সামনে বড় চ্যালেঞ্জ মাওলানা রাজু
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
আজ শুভ মাঘী পূর্ণিমা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft