শনিবার ৪ এপ্রিল ২০২৬
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৯২৫)
বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন শনিবার (৩১ জানুয়ারি) সকালে পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ জাহাজপোড়া মেরিন ড্রাইভে পরিবেশ বান্ধব রিসোর্ট জাহাজপোড়া ক্যাসেল’র শুভ উদ্বোধন করেন। 

এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার রাশেদ মূর্শেদ, রাভিদ মূর্শেদ, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ, সাংবাদিক মনিরুজ্জামান অপূর্ব, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন ।

এরপর  ডিআইজি  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন, কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রকল্পটি পরিদর্শন শেষে ডিআইজি বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন জাহাজপোড়া এলাকায় বিনোদনমূলক ভ্রমণের সুবিধার্থে  জাহাজপোড়া ক্যাসেল এর যাত্রা শুরু করল। দেশের সকল সর্বস্তর ও স্থানীয়দের ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন।

ভবিষ্যতেও দেশের উন্নয়নে জাহাজপোড়া ক্যাসল অগ্রগামী ভূমিকা রাখবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন ।সবশেষ প্রতিষ্ঠানটির কর্নধার রাশেদ মূর্শেদ মোহাম্মদ শাহ্ আলম কিরণের  সার্বিক কর্মকান্ডের জন্য তাকে ১০০ শেয়ার প্রদান করেন।কেক কাটার মাধ্যমে উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft