শনিবার ১৮ এপ্রিল ২০২৬
গুরুদাসপুরে নিখোজ যুবকের মরদেহ তুলসী নদী থেকে উদ্ধার
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৬:১৯ পিএম  (ভিজিট : ৩৮০)
নাটোরের গুরুদাসপুরে আব্দুল কুদ্দুস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল কুদ্দুস পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। তার স্ত্রী তাকে ফোন করলে কিছুক্ষণ পর আসবেন বলে জানান। পরে আর বাড়ি ফেরেননি। আবারও ফোন দিলে মোবাইল বন্ধ পান স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, তুলসি নদীপাড়ের বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল কুদ্দুস সেখানে যাতায়াত করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এআরজে






আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft