প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:০২ পিএম (ভিজিট : )

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর জামাল।
তিন জনকেই নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে নবীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়।
নবীনগর থানার ওসি মো. শাহীনুর ইসলাম জানান, গ্রেপ্তারদের আইন অনুযায়ী আদালতের মাধ্যমে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস