বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
সাতক্ষীরায় যৌথ অভিযানে জ্বালানি তেলসহ আটক ১
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৮২২)
সাতক্ষীরায় বিজিবি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা জ্বালানি তেলসহ এক ব্যক্তি আটক হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরার সদর উপজেলার বিভিন্ন ফুয়েল স্টেশনে তেল বিক্রয় কার্যক্রম মনিটরিং এবং অবৈধ মজুদ, পাচার ও বেশি মূল্যে বিক্রয় বন্ধে অভিযান চালানো হয়।

অভিযানটি নেতৃত্ব দেন সাতক্ষীরা বিজিবি (৩৩)ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ নুরে আলম হাওলাদার। সঙ্গে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম এবং জনাব কনোজ দেওয়ান।

অভিযানে সাতক্ষীরা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে পলাশপোল এলাকায় বসতবাড়িতে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তেল মজুদ রাখার অভিযোগে আনোয়ার হোসেন খোকনকে আটক করা হয়। তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্যপালন ও অবৈধ তেল মজুদ রোধের প্রচেষ্টা প্রশংসা করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে যাতে তেল বিপণনে স্বচ্ছতা বজায় থাকে এবং সাধারণ মানুষ সুরক্ষিত ও সুষ্ঠু সেবার অধিকার ভোগ করতে পারে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft