মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:২৬ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে আগুন লাগানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদের অবহিত করেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে বলে জানান ব্রাঞ্চের ম্যানেজার।

বিজয়নগর দমকল বাহিনীর ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এতে কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, স্থানীয়রা ও নাইটগার্ড জানিয়েছে কেউ আগুন দিয়েছে এখানে। তবে বিষয়টি তদন্তাধীন। এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এই আগুন দিয়েছে তা কেউ দেখেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি, বন্ধ হচ্ছে একের পর এক পাম্প
জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম
স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft