মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খনন করার সময় মর্টারশেল উদ্ধার
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ায় একটি পুকুর খনন করার সময় একটি তাজা মর্টারশেল উদ্ধার করা হয়েছে। গত রবিবার দুপুর ১টায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে একটি পুকুর খনন করার সময় তাজা মর্টারশেলটি উদ্ধার করে স্থানীয় মাটিকাটা শ্রমিকরা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খনন করার সময় এই মটারশেলটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটিকে রশির বেষ্টনি দিয়ে ঘিরে রাখে। সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল উদ্ধারকৃত মর্টারশেলটি পরিদর্শন করেছেন। তারা জানান,  কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি শেল  ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে  মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।

পুলিশের ধারনা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি এখানে পড়েছিলো। 

বাড়ির বাসিন্দা এমদাদুল বারি জানান, প্রায় ৪০ বছর পর  পুকুরটি কাটানো হয়। মুক্তিযুদ্ধের সময় আমাদের পরিত্যাক্ত বাড়িতে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে এখানে অনেক পাকিস্তানি নিহত হয়েছিলো। আমরা ধারনা করছি মর্টারশেলটি তখন এখানে পড়েছিলো। 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে রাজি ট্রাম্প
কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ দেবে সরকার: সংসদে কৃষিমন্ত্রী
দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft