রবিবার ১৭ মে ২০২৬
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৫৯২)
পাগলাপীর জলঢাকা সড়কের মেরামতের অধিকাংশ কাজ শেষের পথে হলেও  মাগুড়া বাসষ্ট্যান্ড থেকে ঢাকা কোচ ষ্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা প্রায় ৩০০ মিটার সড়ক এখন মরন ফাঁদ হয়ে দাড়িয়েছে। এই ৩০০ মিটার সড়ক এতো পরিমানে খানাখন্দে পরিনত হয়েছে যা চলাচলের জন্য একেবাড়েই অনুপযোগী হয়ে পড়েছে। 

একটু বৃষ্টি হলে সড়কটিতে বড় বড় গর্ত গুলোতে পানি জমে থাকায় খানাখন্দ গুলো ঢেকে যাওয়ার ফলে প্রতিনিয়ত আটোবাইক, থ্রী হুইলার, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস গর্তে পড়ে উল্টে যাচ্ছে ফলে লেগে আছে প্রতিনিয়ত ছোটখাটো দূর্ঘটনা। দূর্ঘটনার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ পথচারীসহ চালকরা। চালকরা জানিয়েছেন প্রায় এই ৩০০ মিটার সড়কের গর্তের সৃষ্টি হওয়ার ফলে মারাত্ব ঝুকি নিয়ে যানবহন চলাচল করতে হচ্ছে এতে করে যানবহনের ইঞ্জিনসহ নানা যান্ত্রিক ত্রুটি হচ্ছে। 

সড়কটি ঘুরে দেখা গেছে মাগুড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা কোচ স্ট্যান্ড  পর্যন্ত সব চাইতে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ওই সড়কে চলাচলরত নাবিল পরিবহনের চালক আনারুল হক সহ কয়েকজন চালকের সাথে কথা হলে তারা জানান জলঢাকা থেকে পাগলাপীর পর্যন্ত কোন ধরনের সমস্যায় পড়তে হয় না কিন্তু বিশেষ করে মাগুড়া বাসষ্ট্যান্ড এলাকাটি একেবারে ভয়াবহ অবস্থা মরন ফাঁদ হয়ে দাড়িয়েছে কোন অবস্থাতেই গাড়ী নিয়ে যাওয়া যাচ্ছেনা, কখন যে বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে পড়বো এ টেনশন নিয়েই গাড়ী চালাতে হচ্ছে। 

মাগুড়া বাসষ্ট্যান্ডের হোটেল মালিক মনোয়ার হোসেন হোল্ডেন ও সাদ ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী আব্দুল আলিম লিটু জানান মাগুড়া বাসষ্ট্যান্ডে রাস্তা ভাল করার আগে এখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে তাহলে রাস্তাটির কাজ করলে দীর্ঘদিন কাজটির স্থায়িত্ব পাবে, পানি বের হইতে না পারায় জমে থাকা পানি দিয়ে গর্তে সৃষ্টি হচ্ছে। এছাড়া একটু বেশী গতিতে পরিবহন চলাচল করলে রাস্তার জমে থাকা কাদামাখা নোংরা পানি দোকানে প্রবেশ করে এতে করে দোকানের মালামালসহ বাহিরে রাখা অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। 

এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর নীলফামারী নির্বাহী প্রকৌশলীর সুলতান মাহমুদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন সপ্তাহ খানেকের মধ্যে কাজ শুরু হবে।

কিন্তু সপ্তাহ তো দুরের কথা এ বছরেও কাজ হবে কিনা এ নিয়ে চাপাক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসী জানিয়েছেন দুএক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে সড়ক ও জনপদ অধিদপ্তরের বিরুদ্ধে মানববন্ধনসহ রাস্তা বেড়িকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার হুশিয়ারী দিয়েছেন।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft