রবিবার ২৬ জুলাই ২০২৬
সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিসে এনটিভির সাংবাদিককের ওপর হামলা
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ১০১২)
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এনটিভির প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহের ওপর হামলার ঘটনা ঘটেছে। অফিস সিন্ডিকেটের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি কার্যক্রম করায় সিন্ডিকেট চক্র এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ খুলনা জেলার বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের নিকট থেকে দেড় কোটি টাকা পরিশোধ করেছেন জমি ক্রয়ের জন্য। সেই জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে সহায়তার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যান। তবে অফিস সিন্ডিকেটের অঘোষিত নিয়ম ও প্রভাবের বাইরে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় প্রভাবশালী একটি চক্র।

আহত সাংবাদিক জিন্নাহ জানান, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুল ওরফে গোল্ড টুটুল-এর সরাসরি নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, সাংবাদিক জিন্নাহ ও জমির মালিক মোকসুদার রশিদকে 'ভারতীয় নাগরিক' বলে মিথ্যা অপবাদ দিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে দলিল লেখক আবু হাসান ও পান্না বেকারির মামুনসহ আরও অনেকে ছিলেন বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

হামলার একপর্যায়ে সাংবাদিক জিন্নাহ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে স্থানীয় প্রভাবশালী 'গোল্ড টুটুল' ভুক্তভোগী জমির মালিককে সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে অবৈধভাবে আটকে রাখে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে তাকেও সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, অফিসের ভেতর মহিবুল্লাহ, গোল্ড টুটুল, তার ছেলে শিহাব, সাইফুল ও মামুনসহ একদল সশস্ত্র ব্যক্তি সাংবাদিক জিন্নাহকে ব্যাপক মারধর করে।

ভুক্তভোগী জমির মালিক মোকসুদার রশিদ বলেন, আমি আমার বৈধ জমি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে এসেছিলাম। কিন্তু এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নির্ধারিত লোক বা অতিরিক্ত অর্থ ছাড়া কাজ করতে গেলেই তারা বাধা দেয়। আমি সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাওয়ায় সাংবাদিক জিন্নাহ ভাই আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

এতেই ক্ষিপ্ত হয়ে মহিবুল্লাহ ও গোল্ড টুটুলের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাংবাদিক জিন্নাহ ভাইকে নির্মমভাবে পিটিয়ে অজ্ঞান করে ফেলে এবং আমাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। আমি এই  হামলার বিচার চাই এবং আমার জানমালের নিরাপত্তা চাই।

অন্যদিকে, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিষ্ট্রির চেষ্টা করছিল। এটা নিয়ে টানা হেছড়া হয়েছে। 

তবে সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু জানান, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সরকারি অফিসে এই বিশৃঙ্খলার বিষয়ে আমরা সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পাওয়ামাত্রই পুলিশ পাঠিয়ে জিন্নাহকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft