রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জিজ্ঞাসাবাদের বিষয়টি জানিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১৩৬ কোটি টাকা পাচারের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রথমবারের মতো রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার বিকেল ৪টায় এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের কার্যলয়ে আনা হয়।

সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ করছেন।

গণঅভ্যুত্থানের পর অর্থ পাচার, শেয়ার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একাধিক মামলা করেছে বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের এই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। গত ৮ জানুয়ারি ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রিমান্ডের প্রথম দিন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহক কোজি অ্যাপারেলস লিমিটেডের অনুকূলে ইডিএফ সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করে এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকোমডেশন বিল তৈরি করে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ করেছেন। কোজি অ্যাপারেলস লিমিটেডকে নবসৃষ্টি প্রতিষ্ঠান উল্লেখ করে অভিযোগে বলা হয় পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ভোটের আগে টেকনাফে সাত প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া সেই অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে
নারায়ণগঞ্জে বিএনপি'র ১০ নেতাকর্মী বহিষ্কার
বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে : জি এম কাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft