রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে এক হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

রবিবার (১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় আটকদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন
গুরুদাসপুরে নিখোজ যুবকের মরদেহ তুলসী নদী থেকে উদ্ধার
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে : জি এম কাদের
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : জিএম সিরাজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে বিপুল নাগু মাছ, বিক্রি ২০ লাখ টাকায়
ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
আপিলও খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না
পদত্যাগ করছেন না ডাকসুর সর্বমিত্র চাকমা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft