শনিবার ১৮ এপ্রিল ২০২৬
ভাই বন্ধু একতা সংঘ’র অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৪৪৭)
চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে ‘ভাই বন্ধু একতা সংঘ’-এর অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৬ রমজান শুক্রবার বিকেল ৫টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠানের সদস্য মো. আশরাফ উদ্দীন। পরবর্তীতে তিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা মো. আব্দুল কাদের রাজু।

সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদের রাজু প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি বিশেষ করে প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবস্থাপনা, সঞ্চয় বৃদ্ধি এবং সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানের সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ সদস্য মো. আক্তার হোসেন প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ তালিকায় রয়েছেন, আহ্বায়ক মোঃ আব্দুল কাদের রাজু, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ হাওলাদার, সদস্য মো. আক্তার হোসেন, মো. মনির হোসেন, মো  আনোয়ার হোসেন, মো. আশরাফ উদ্দীন, মো. ফোরকান উদ্দিন, মো. রুবেল, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাহাব উদ্দিন এবং মোহাম্মদ শাকিল। 

সবশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম বাবলু।

মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


কাওছার আল হাবীব/আজকালের খবর









আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft