শনিবার ১৮ এপ্রিল ২০২৬
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ১৫৪)
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক ও জনপথ বিভাগের (রোডস অ্যান্ড হাইওয়ে) সরকারি জমি দখল করে প্রাচীর নির্মাণ এবং মাটি ভরাটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ-রোড–নাটোর বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজার থেকে প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের জায়গা দখল করে একটি প্রাচীর নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সেখানে মাটি ভরাটের প্রস্তুতিও চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের নাইমুড়ী গ্রামের সুলতান মাহমুদ নামের এক ব্যক্তি অবৈধভাবে এই দখল কার্যক্রম পরিচালনা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর নাম ভাঙিয়ে সরকারি জমিতে প্রাচীর নির্মাণসহ মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন, সলঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেরাজুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, পূর্বে নির্মিত নাইমুড়ী-সতটিরী আঞ্চলিক সড়কের একটি অংশও দখল করে প্রাচীরের ভেতরে নেওয়া হয়েছে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft