সোমবার ২৯ জুন ২০২৬
অসামাজিক কার্যকলাপের দায়ে কিশোরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার ১৩ জন নারী পুরুষ আটক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৩২৭)
রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে ডিবি পুলিশের বিশেষ অভিযানে চারজন নারীসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে কোতয়ালী থানার আওতাধীন ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আবু সাঈদ বাবলা ও এসআই মমিনুল ইসলাম। অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে কথিত অসামাজিক কার্যকলাপের প্রাথমিক প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন—  সেকেন্দার আলী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি মাঝাপাড়া এলাকার জয়নাল হোসেনের ছেলে, অপরজন আকাশ চৌধুরী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী এলাকার বাসিন্দা। 

অন্যান্যরা হলেন ম্রী সম্পদ চন্দ্র বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায়, নজির হোসেন  বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড় রুপাই এলাকায়,মৃদুল মিয়া বাড়ি গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়ার এলাকায়,শ্রী চয়ন কুমার শিল বাড়ি গঙ্গাচড়া উপজেলার মৌভাষা এলাকায় , মিনহাজুল ইসলাম তাফিম বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়, তামিম হোসাইন বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার পূর্ব পলাশ এলাকায়, মৌসুমী আক্তার ওরফে মুক্তা বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা, ফারজানা খাতুন বাড়ি কেরানীগঞ্জ এলাকার, রোকসানা বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলা,  স্মৃতি আক্তার বাড়ি নীলফামারী সদর উপজেলা।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আপত্তিকর আলামত জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft