নরসিংদীতে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম গণিত অলিম্পিয়ার্ড এর উদ্বোধন করা হয়েছে|
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসক চত্বর প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া|
এসময় জেলা প্রশাসক বলেন, মেলাকে কেন্দ্র করে নয় কোমলমতি শিক্ষার্থীদের মননশীলতা,সৃজনশীলতা ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান চর্চা করতে হবে সারা বছরব্যাপী| কারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি বাস্তবায়নে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই| এ ব্যাপারে তিনি সকলকে সহযোগিতা করার আহবান জানান|
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি) মুঃ রাসেদুুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক|
বিজ্ঞান মেলায় জেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
আজকালের খবর/বিএস