শুক্রবার ৮ মে ২০২৬
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ১৮২০)
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মুন্না (২৪), মো. আকতার হোসেন (৪৫), মো. মিরাজ ফকির (২২) এবং মো. নয়ন ওরফে খোকন (২৪)।

পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার-এর সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচাতো বোন অঞ্জু আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। শুক্রবার (১৭ এপ্রিল) কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিকটিম ও আসামিদের মধ্যে পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। অতীতে মারধরের একটি ঘটনার জেরে সৃষ্ট ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এছাড়া টাকা-পয়সা লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি এবং নয়নের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft