শনিবার ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহীতে মসজিদের ভবন নির্মাণ কাজ উদ্বোধন ভূমিমন্ত্রীর
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ পিএম   (ভিজিট : ১৫৪)
রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার মীরেরচক জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।  

অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু হয়। নতুন ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বাড়বে।

মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মকলেসুর রহমান বকুল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এসময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/একে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft