বুধবার ২৪ জুন ২০২৬
কিশোরঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ৪২০)
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া ) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীনকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান পাকুন্দিয়া সরকারি কলেজের সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটির ১৯৭৮ থেকে ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীনকে ১৯৭৮ থেকে ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন।

তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ শেষে বলেন, আজ আমরা সকলেই একত্রিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের এই দিনটি স্মৃতিময় হয়ে থাকবে। তিনি বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাকে অকুন্ঠ সমর্থন করেছেন। দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে। প্রতিপক্ষ রাজনৈতিক দলের তারাও আমাকে অকুন্ঠ সমর্থন দিয়েছে। সনাতন ধর্মের লোকজন আমাকে অকুন্ঠ সমর্থন দিয়েছে। যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি যেন এলাকায় ভালোভাবে কাজ করতে পারি আপনারা আমাকে পরামর্শ দিবেন, আমাকে সহযোগীতা করবেন।

১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী মো. হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মো. আহসান হাবীব হিরু, মো. আব্দুল ওয়াদুদ, জেবুন্নাহার বেগম লাকী, মো. আকরাম হোসেন ভূঁইয়া কাঞ্চন, মো. মুক্তার উদ্দীন, মালেকা বিলকিস, মো. খলিলুর রহমান রেজোয়ান, মো. আলমগীর, মো. সিদ্দিক উল্লাহ ও মো. মোশাররফ হোসেন প্রমুখ।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft