শনিবার ১৮ এপ্রিল ২০২৬
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৬:১৮ পিএম  (ভিজিট : ৩১৯)
চীন সফরে মেগাস্টার উজ্জল

চীন সফরে মেগাস্টার উজ্জল

চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে দেশটিতে বিএনপির একটি প্রতিনিধিদলের সফরসঙ্গী হয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। বুধবার রাত ১১টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর নেতৃত্বে চীনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির বলেন, চায়না নর্দান এয়ারলাইনসের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধিদলটি রওনা করেছে। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ ছাড়া আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন।

সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
চীন সফরে প্রতিনিধি দলের সঙ্গে মেগাস্টার উজ্জল

চীন সফরে প্রতিনিধি দলের সঙ্গে মেগাস্টার উজ্জল

এ ব্যাপারে উজ্জল তার স্বপ্নের কথা জানান। বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি আমাকে চীন সফরে মনোনীত করেছেন। আমি চেষ্টা করবো ঢাকাই সিনেমা উন্নয়নে চীনের সহায়তার দিকগুলো নিয়ে কাজ করার। সত্যি বলতে দেশীয় সিনেমাকে বিশ্বমুখী করতে হলে আন্তর্জাতিক মানদণ্ডকে গুরুত্ব দিতে হবে। চীন এ মুহূর্তে সিনেমায় বিশ্বের অন্যতম বিনিয়োগকৃত দেশ, তাই আমরাও পারস্পারিক সহযোগিতায় এগিয়ে যেতে চাই। বাকিটা দেশে এসে বলা যাবে।

বুধবার চীনের উদ্দেশে রওনা করা প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবী নাজনীন, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য (এমপি) সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft