শনিবার ১৮ এপ্রিল ২০২৬
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০৭ এএম   (ভিজিট : ১৫৩)
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডস্থ চট্টগ্রাম ক্লাবে (১৭ এপ্রিল শুক্রবার) সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হসপিটাল পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর হসপিটাল পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ আর্থিক প্রতিবেদন পেশ করেন।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেবার মানোন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরি, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনছুরুল আলম, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, মিসেস আমেনা শাহিন, ক্যাপ্টেন আমান, ডা. আরমান জাহিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পার্কভিউ হসপিটাল দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

শেষে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft