মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
বিজয়নগরে ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (২২ ফেব্রুয়ারী ) রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকার কদমতলীতে এ অভিযান চালিয়ে আটক করা হয়। 

জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকার কদমতলী গত ২২ ফেব্রুয়ারী রাত পৌনে ৮টার দিকে  অভিযান পরিচালনা করে। এসময় ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করে এবং অপর ১ জন কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তি জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি সবুজ রংয়ের কার্টুনের ভেতর ৪৬ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন -মোঃ ইকরাম হোসেন (২১), পিতা- মোঃ ফিরোজ মিয়া, বেড়তলা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার একই উপজেলার
সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় তারা কাশিনগর ঈদগাহ মাঠের পাশে ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১২০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
তিন দেশের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’
বালিয়াকান্দিতে জ্বালানি তেলের মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা
‘খনা’র ১০০তম মঞ্চায়ন ঘিরে উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft