বুধবার ১৭ জুন ২০২৬
পদত্যাগ করছেন না ডাকসুর সর্বমিত্র চাকমা
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ৩৩৪)
শিক্ষার্থীদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিশুদের কান ধরে উঠবস করানোসহ বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনার মুখে সোমবার পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সর্বমিত্র চাকমা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মূলত শিক্ষার্থীদের বিষয়টিকেই অগ্রাধীকার দিতে হচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারাও রাজনৈতিক বিরোধী পক্ষের প্ররোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা আমার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি আরও জানান, গতকাল ও পরশুদিন কয়েকজন ছাত্রী বহিরাগতদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনার ফলে প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। প্রশাসনের ব্যর্থতা তাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণেই তারা চান না যে আমি দায়িত্ব থেকে সরে আসি।

আগের বিতর্কিত কাজগুলো পুনরায় তার দ্বারা ঘটবে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজগুলো বিতর্ক তৈরি করলেও শিক্ষার্থীরা আমার কর্মতৎপরতা দেখে, কাজের প্রতি দায়বদ্ধতা দেখে আমাকে তারা ফিডব্যাক দিয়েছে। এই জায়গা থেকে তারা থেকে (দায়িত্বে বহাল) যেতে বলছে।

এদিকে, গতকাল ক্যাম্পাসে অবৈধ দোকানসংক্রান্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে ‘মানহানিকর’ বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীর। 

যেখানে নোটিশ প্রাপ্তির পরবর্তী ১০ ঘণ্টার মধ্যে সর্বমিত্র ক্ষমা না চাইলে তাকে ফৌজদারিতে সৌর্পদ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে আইনি নোটিশ প্রেরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেননি সর্বমিত্র চাকমা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন,  আমি এখনও নোটিশটি পড়িনি, এটা অফিসে রাখা আছে। এমনকি আইনি নোটিশে কী উল্লেখ করা আছে তা সম্পর্কেও তিনি ওয়াকিবহাল না বলে জানান। পরবর্তীতে তাকে এ বিষয়ে জানানো হলে তিনি বলেন, আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি। 

তিনি (নুরুল গণি) আমাকে কল দিয়ে কি বলেছেন না বলেছেন এটা তিনি নিজেও জানেন। উনিও নিজেও জানেন উনি কার জন্য তদবির করেছেন। উনি যে দোকানটার জন্য তদবির করেছেন সেটাকে উনি নিজের বলে দাবি করেছেন। উনি বলতে পারতেন সেটা তার কোন বড় ভাইয়ের কিন্তু সে নিজের বলেই দাবি করেছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft