বুধবার ২০ মে ২০২৬
সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে বিপুল নাগু মাছ, বিক্রি ২০ লাখ টাকায়
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৪৪৩)
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ নাগু মাছ। এক বোটে ধরা প্রায় দেড়শ মণ নাগু মাছ পাইকারি ও খুচরা বাজারে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ছালেহ আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন বোটে এসব মাছ ধরা পড়ে।

বোটের মাঝি রহমত উল্লাহ জানান, গত ২৭ জানুয়ারি কায়ুকখালী ঘাট থেকে মাঝিমাল্লাসহ সাগরে যাত্রা করেন তারা। শনিবার সকালে সেন্টমার্টিনের অদূরে সাগরে মাছের বড় ঝাঁক দেখে জাল ফেললে বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়ে।  পরে সন্ধ্যার দিকে মাছভর্তি বোটটি ফিশারি ঘাটে ভিড়ে।

বোটের মালিক ছালেহ আহমেদ বলেন, ধরা পড়া মাছগুলো স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। মণপ্রতি ২০ হাজার টাকা কমবেশি দরে মোট ২০ লাখ ২৫ হাজার টাকায় মাছ বিক্রি হয়।

কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটের দায়িত্বরত সৈয়দ আলম জানান, নিলামের সময় বোটে মোট ১১২ মণ নাগু মাছ পাওয়া গেছে, যা বিভিন্ন মাধ্যমে বাজারজাত করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ উপকূলীয় মানুষের অর্থনৈতিক স্বস্তির পাশাপাশি মৎস্য খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft