রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ - মির্জা ফখরুল
মোঃ মোবারক আলী রাণীশংকৈল, ঠাকুরগাঁও
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে আমরা যদি একসাথে এগিয়ে যায় তাহলে আমাদের কেউ আটকাতে পারবেনা। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা আগাইতে পারবো না।

তিনি আরো বলেন, যারা স্বাধীনতা বিরোধী তাদের কাছে দেশ নিরাপদ না। গত ২৪ বছরে তাদের কোন দল ছিল না, এখন তাদের দল হয়েছে নতুন বাড়ি হয়েছে। আপনারা কেউ ভয় পাবেননা। নিরাপদে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ প্রশাসন মিলিটারি আর্মি পাহারা দিবে। 

রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর  এলাকায় তোজামুলের চাতালে ভগিরথ বর্মনের সভাপতিত্বে নির্বাচনী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই। আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করবো না।  বিএনপি সরকার গঠন করলে দেছরে এক কোটির মানুষের কর্মের ব্যবস্থা করবে। মায়েদের কৃষি কাঠ প্রদান করবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। 

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গললে যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে তা মাফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নিব।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল পদে থাকার সময় আমি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি। উন্নত বাংলাদেশ সমান অধিকারের বাংলাদেশ যদি করতে চান তাহলে সকলেই ভোট দিবেন। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন। পুল বীজ্র,কালভাট মসজিদ মাদ্রাসার। তিনি আরো বলেন, আপনারা ভাববেন এ প্রতিশ্রুতি তো সবাই দেয় আমরা যতটুকু পারি কথা রাখার চেষ্টা করি। 

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল বাড়ি রেজু, ইউনিয়ন  সম্পাদক জালাল উদ্দিন।
এআরজে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন
গুরুদাসপুরে নিখোজ যুবকের মরদেহ তুলসী নদী থেকে উদ্ধার
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে : জি এম কাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে বিপুল নাগু মাছ, বিক্রি ২০ লাখ টাকায়
ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
পদত্যাগ করছেন না ডাকসুর সর্বমিত্র চাকমা
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft