বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
আমেরিকার সাথে গোপন বৈঠকে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত : চরমোনাই পীর
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ২৮৯)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন,  আমেরিকার সাথে গোপন বৈঠক করে জামায়াত তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।  আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন। 

রেজাউল করিম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ চালাবে না। তারা প্রলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে। যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে।  যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেতো, খুন হয়ে যেতো এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থীর খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও  ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারী জহিরুল ইসলাম প্রমুখ।
এআরজে






আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী
কর্পোরেট অফিসের জন্য বাজেট ল্যাপটপের চাহিদা বাড়ছে
বাণিজ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
নোয়াখালীর মেয়ে আফরিন জাহানের স্বপ্নযাত্রা
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft