রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা আন্তঃজেলা ‘চোর চক্রের সদস্য’ মিঠু কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:২০ পিএম
ঢাকা আন্তঃজেলা ‘চোর চক্রের’ অন্যতম প্রধান সদস্য এস এম বরকত উল্লাহ মিঠুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার পল্টন থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মিঠুর অবস্থান নিশ্চিত হওয়ার পর উত্তরায় অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে সোমবার আদালতে আত্মসমর্পণ করেন মিঠু।

পুলিশ জানিয়েছে, মিঠু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিএমপির খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নেত্রকোনা সদর থানায় রয়েছে চুরির মামলা। এছাড়াও ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা ও ডিএমপির শেরেবাংলা নগর থানাতেও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। সবশেষ মিঠু জাতীয় পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’য় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, অফিসের আট লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে পালিয়ে যান তিনি। এরপর নানাভাবে চেষ্টা করেও আত্মসাৎকৃত অর্থ ফেরত আনা যায়নি। সেই ঘটনায় গত বছরের ২৮ অক্টোবর পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। 

পল্টন থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহফুজ আক্তার বলেন, মিঠুর বিষয়ে আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত বরকত উল্লাহ মিঠু নেত্রকোনা সদর থানার ওয়াইল পাড়া গ্রামের জাহেদ মিয়ার সন্তান।

আজকালের খবর/এসআই








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর করলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর
ফরিদপুর শহরে পরিত্যক্ত বাড়ি থেকে ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
তিস্তা চরাঞ্চলে আগাম তরমুজ চাষে নতুন সম্ভাবনা, বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft