বুধবার ১৭ জুন ২০২৬
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:২৬ পিএম  (ভিজিট : ৫৯১)
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ শনিবার (৩১ জানুয়ারি) ঝালকাঠি সদরের চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ইউএনও সেগুফতা মেহনাজ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ভোটকেন্দ্রের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, শ্রেণিকক্ষের অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যকারিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সিসি ক্যামেরা যথাযথ নির্দেশনা অনুযায়ী পুনরায় স্থাপন ও সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শৃঙ্খলা সন্তোষজনক বলে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে ইউএনও বিদ্যালয়ের বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, দেশপ্রেম এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft