রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
কামরুল হাসান, কোটালীপাড়া
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ১১ দলীয় ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি বলেছেন, আপনারা যদি ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে  জাতীয় সংসদে পাঠান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কোন মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্য করবো না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ওয়াদা করে বলেন, যদি রিক্সা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান তাহলে ওয়াদা করছি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার যেই সমন্ত নিরীহ মানুষদের হয়রানী করা হচ্ছে,মামলা বাণিজ্য করা হচ্ছে সেটাকে ব্যারিকেড দিয়ে দিবো।জিরো টলারেন্স করে দিবো। আরো ওয়াদা করে বলেন, যিনি আমাকে শত্রু মনে করেন, যিনি আমাকে প্রতিপক্ষ মনে করেন আমি তাদের প্রতি ইনসাফ করবো। যে ব্যক্তি আমার ধর্ম পালন করে না, সনাতন ধর্মসহ অন্য ধর্মের রয়েছেন, আমি তাকে আশ্বস্থ করতে চাই আপনি আপনার ঘরে বসে নির্ধিদ্ধায় নিরাপত্তার সাথে আপনার ধর্ম পালন করবেন। এমন বাংলাদেশ আমরা উপহার দিবো। 

রিক্সা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন,একটি ন্যায়ের রাষ্ট্র, একটি মানবতার রাষ্ট্র,একটি ইসলামের রাষ্ট্র গঠনে রিক্সা মার্কায় ভোট চাই। আমাদের দলে কোন মাদক সম্রাট নাই।কোন ঋণ খেলাফি নাই। কোন অপরাধী নাই। আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো।এর আগে তিনি গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রেজাউল করিমকে সাথে নিয়ে উপজেলার হরিণাহাটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়াও রাতে উপজেলার বুজুর্গকোনা বাজারে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।এসময় ১১ দলীয় ইসলামী জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আজকালের খবর/কাওছার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেট-৩ মালিকের সামনে বড় চ্যালেঞ্জ মাওলানা রাজু
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
আজ শুভ মাঘী পূর্ণিমা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft