রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন কি না, জানা যাবে রবিবার
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা জানা যাবে রবিবার।

লিভ টু আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন। রবিবার আদালতের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ।

এর প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকালে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
 
২১ জানুয়ারি ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

এখন আপিল বিভাগের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকেরা। আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত হবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর করলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর
ফরিদপুর শহরে পরিত্যক্ত বাড়ি থেকে ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
তিস্তা চরাঞ্চলে আগাম তরমুজ চাষে নতুন সম্ভাবনা, বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft