রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম
রাজধানীর বাড্ডা লিংক রোডে ‘পাল্লা দিয়ে চলা’ দুই বাসের মাঝখানে পড়ে পথচারী এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে রাইদা এন্টারপ্রাইজ ও ভিক্টর পরিবহনের চাপায় তার প্রাণ যায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

নিহত আবুল কাশেম আজাদ (৩৪) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খিলক্ষেত শাখার কর্মচারী। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। থাকতেন দক্ষিণখানের আশকোনায়।

আজাদকে হাসপাতালে নিয়ে আসা ইফতেখার হোসেন বলেন, আজাদ ব্যাংকের কিছু কাগজপত্র নিয়ে খিলক্ষেত থেকে গুলশান শাখায় যাচ্ছিলেন। বাড্ডায় বাস থেকে নেমে লিংক রোডে রাস্তা পার হওয়ার সময় ‘পাল্লা দিয়ে চলা’ রাইদা এন্টারপ্রাইজ ও ভিক্টর পরিবহনের মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
আজ শুভ মাঘী পূর্ণিমা
চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft