মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
ওয়ারীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ এএম   (ভিজিট : ১৩০৭)
রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্টের রান্নাঘরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।

প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকজন ৬ আহত ও ২ জন দগ্ধ হওয়ায় তাদের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেলের বার্নের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কামরুল এবং জসিমকে ভর্তি দেওয়া হয়েছে। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওয়ারীতে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ও আহতসহ ৮ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে এবং দগ্ধ দুইজনকে বার্নে নিয়ে যাওয়া হয়েছে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft