রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
দিনেদুপুরে রাজধানী থেকে ৩ বছরের শিশুকে অপহরণের ঘটনায় মূল হোতা মো. চাঁন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, ৩ বছরের শিশুটিকে অপহরণকাণ্ডের মূলহোতা চাঁন মিয়া নামের এক রিকশাচালক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেট থেকে শিশুটিকে নিয়ে উধাও হন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন শিশুটির তৃষ্ণা মেটাতে তার মা পানি কিনতে গেলে মুহূর্তেই অটোরিকশাচালক চান মিয়া শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মুগদা থানায় একটি মামলাও করেন শিশুটির মা।

পরবর্তীতে মামলার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূলহোতা চাঁন মিয়া ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি গাইবান্ধা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
আজ শুভ মাঘী পূর্ণিমা
চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft