বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
সোনাতলায় পুলিশের ঝটিকা অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৯৩৪)
বগুড়ার সোনাতলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত নিয়মিত মামলার মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ। 

রবিবার (১০ আগস্ট) রাত থেকে সোমবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

থানা সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- মো. হাজ্জাতুল ইসলাম ওরফে শাওন (২৮), মো. কাজল মন্ডল, নুরনাহার। এছাড়া স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আটক হওয়া সন্দেহজনক ভাবে আটকরা হলেন-  মোঃ বুলবুল (২৪), 
মো. জিয়াদ ইসলাম (১৯)। 

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft