প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম (ভিজিট : )

বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেছেন, আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সন্মান জানাতে চাই।
সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
তারেক রহমান বলেন, তবে আজকে যারা সংস্কার সংস্কার করছে, তাদেরকে বলতে চাই শহিদ জিয়ার সৈনিকেরা আরও আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলোর সব আছে ৩১ দফার মধ্যে।
তিনি আরও বলেন, বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র ২/১ টা বিষয় এদিক-সেদিক হতে পারে।
আজকালের খবর/বিএস